সৌন্দর্যচর্চায় লবণে লাবণ্য
ভালোবাসাহীন জীবন আর লবণহীন খাবারের ভেতর খুব একটা তফাত নেই। লবণ ছাড়া খাবার খাওয়ার কথা আমরা কেউ ভাবতেও পারি না। এমনকি কখনো কখনো মিষ্টি খাবারের মিষ্টতা বাড়াতেও লবণের ব্যবহার হয়ে থাকে। কিন্তু শরীরের সুস্থতার জন্য অনেক সময় খাবারে অতিরিক্ত লবণ ব্যবহারে লাগাম টানতে হয়। চিকিৎসকেরাই কাঁচা লবণের নাম দিয়েছেন ‘সাদা বিষ’। শরীরের জন্য ক্ষতিকর হলেও লবণ কিন্তু সৌন্দর্যচর্চায় বেশ ভালো ভূমিকা রাখতে পারে।
ত্বক উজ্জ্বলে লবণ
নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের কসমেটিক অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ ইন ডারমাটোলজিস্টের ডিরেক্টর যশুয়া জেইকনার বলেন, প্রাকৃতিক লবণের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো খনিজ, যা ইনফ্ল্যামেশন বা প্রদাহ হ্রাস করে ত্বককে উজ্জ্বল ও সতেজ করে তুলতে সহায়তা করতে পারে। এ ছাড়া সামুদ্রিক লবণ এক্সফোলিয়েটর হিসেবে খুব ভালো এবং এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান।
লবণের ব্যবহার
লবণের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের বিভিন্ন প্রদাহের উপশম করতে বেশ কার্যকর। এ ছাড়া এর খনিজ উপাদানগুলো ত্বকে আর্দ্রতা সঞ্চার করে ও টানটান রাখে।
সুন্দর উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে দুই চা–চামচ লবণের সঙ্গে চার চা–চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। পরিষ্কার শুকনো ত্বকে মিশ্রণটি মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে আঙুল দিয়ে আলতো করে ঘষে ঘষে মুখ ধুয়ে ফেলুন। মিশ্রণটি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
সুন্দর উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে দুই চা–চামচ লবণের সঙ্গে চার চা–চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। পরিষ্কার শুকনো ত্বকে মিশ্রণটি মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে আঙুল দিয়ে আলতো করে ঘষে ঘষে মুখ ধুয়ে ফেলুন। মিশ্রণটি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
চুলের যত্নে লবণ
চুলের যাবতীয় সমস্যা এক লবণ দিয়েই দূর করতে পারেন। প্রাকৃতিক খুশকিনাশক হিসেবে লবণের জুড়ি মেলা ভার। এটি মাথার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে। এ ছাড়া মাথার ত্বকে জমে থাকা ময়লা ও জীবাণু দূর করে। লবণের ক্যালসিয়াম চুলের গোড়া মজবুত করে। চুলে লবণ বেশ কয়েকভাবেই ব্যবহার করা যায়। চুলের গোড়া মজবুত করতে বা খুশকি সারাতে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগাতে পারেন। আবার শ্যাম্পুর সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এ জন্য এক কাপ শ্যাম্পুর সঙ্গে দুই টেবিল চামচ লবণ মিশিয়ে সংরক্ষণ করুন।





0 comments:
Post a Comment